- বৃষ্টিস্নাত সন্ধ্যায় অজানা এক নারীর ভাষ্য
দিলরুবা জলি
কোনো এক বৃষ্টিস্নাত সন্ধ্যায়-
আকাশে মেঘের ভেলা খুব দ্রুত ছুটে চলছে।
ফের ভাবনায় এলো ,
আমি , তুমি, আমরা সবাই ছুটে চলছি।
ফের মুখে ধ্বনিত হলো –
“ও যে বছর পেরিয়ে
ফের ছুঁয়ে দিল এ ক্ষণ।
গতবছরের তুলনায় এ বছরে ভাঁজটা যেন খানিকটা বেশীই পড়েছে , তোমার অযত্নে।
মনের ক্ষত দাগ – সেখানেও মিলছে আরেকটু ঘনত্বের দেখা।
কিন্তু জানো কি – শক্তি সাহসটা সেইবার থেকে আরেকটু বেড়ে চলেছে”।
জানতে চাইবে না কেন ?
শোন তাহলে –
ও আমার পরাজয়ে-তোঁমার আহ্বানের প্রত্যাশায়।
ওযে তার অবুঝ আচরণের বেষ্টনীতে
নিজেকে লুকিয়ে রাখার রঙহীন অভিনয়ে পাকা অভিনেত্রী-
তাইতো বহু দিগন্ত পেরিয়ে
আজ আমি প্রকাশের পানে …
ফেলে আসা অপূর্ণতাকে দিতে চাই পূর্ণ রূপ
যতোটা আবদ্ধ করে রেখেছিলাম নিজেকে,
ততোটাই বের করিয়ে আনতে চাই।
সময়ের চাপে পড়ে যা মাটি চাপা দিয়েছিলাম
তাকে মুক্ত হাওয়ায় উন্মুক্ত করতে চাই।
আজ যদি আমায় অধিকার প্রতিষ্ঠা করতে মেলে ধরতে হয় বাঘিনী রূপে –
সে-কি খুব বেশি অন্যায় হবে ?
না কি ফিরে যাব পূনরায় সেই গোত্রে ,
যা কিনা আমার শিরায় শিরায় এতো…
কাল ধরে বয়ে চলেছে।
জন আমি,ভাবনা আমার
কিন্তু ফায়সালা আপনার।
পথ চলায় যেন দুমড়ে না পড়ি,
মাথা উঁচু করে বাঁচতে পারি।




