সাহিত্য

এই গাঁয়েতে

মুহাম্মদ ইমদাদ হোসেন
মুহাম্মদ ইমদাদ হোসেন
ছড়াকার · শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ · ১১:০৫ পিএম

এই গাঁয়েতে :মুহাম্মদ ইমদাদ হোসেন

এই গাঁয়েতে জন্ম আমার
এই গাঁয়েতে বাস
এই গাঁয়েরই মোহ-মায়ায়
মুগ্ধ বারোমাস।

এই গাঁয়েতেই বেড়ে ওঠা
এই গাঁয়েতে নীড়
ছোট্ট একটা বসত আমার
মহাসিং এর তীর।

নদীর তীরে গাঁ’টা আমার
রায়পুর তার নাম
ইতিহাস আর ঐতিহ্যতে
আছে অনেক দাম।

সবুজ-শ্যামল গাঁ’টা আমার
দেখতে দারুন খুব
তাইতো আমি গাঁয়ের প্রেমে
রোজ দিয়ে যাই ডুব।

প্রকৃতির এক রুপের রাণী
আমার প্রিয় গ্রাম
গ্রামটাকে তাই মনেপ্রাণে
ভালোবাসিলাম।

সম্পর্কিত সংবাদ