- ◑মোঃ জুবায়ের হোসাইন◑ সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ র্যাব-১২, এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সলংগা হাটিকুমরুল এলাকায় অ’ভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদ’ক ব্যবসায়ীকে গ্রেফ’তার করেছে।
রোববার (২৯ জুন) বিকালে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার রাতে হাটিকুমরুল এলাকার ফুড সিটি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফ’তারকৃত ব্যক্তিরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামের মৃত নৈমুদ্দিনের ছেলে মোঃ মামুন ও মৃত বিজয় কর্মকারের ছেলে শ্রী সুমন কর্মকার (৩৫)
র্যাব জানায়, গ্রেফ’তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় হে*রোইন সরবরাহ করে আসছিল। তারা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে মা*দক সরবরাহ ও বিক্রয়ের কাজ চালাতো। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ছাড়াও ৩টি মোবাইল ফোন এবং হেরো*ইন বিক্রির নগদ ২২,০৮০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফ’তারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদ’কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




