• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মেসিদের অসহায় দর্শক বানিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

রিপোর্টার নাম : / ২৩৪ সময় :
প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

মোঃ নাজমুল – খেলা ডেস্ক

কী হচ্ছে সেটিই যেন বুঝতে পারছিলেন না মেসি! পেছনে থাকা জোয়াও নেভেস ২ গোল করেছেন ইন্টার মায়ামির ৪–০ গোলের জয়ে
কী হচ্ছে সেটিই যেন বুঝতে পারছিলেন না মেসি! পেছনে থাকা জোয়াও নেভেস ২ গোল করেছেন ইন্টার মায়ামির ৪–০ গোলের জয়েএএফপি
‘পিএসজি দুই পা-ই দিয়ে রেখেছে কোয়ার্টার ফাইনালে’—দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়া ঠিক আগে বললেন ডিএজেডএনের এক ধারাভাষ্যকার!

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তখন লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে পিএসজি। তবে গোলের ব্যবধানের চেয়ে প্রথমার্ধে মাঠের খেলায় মেসিদের চেয়ে দুস্তর ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা কেন ব্যবধানটা আরও বড় করে প্রথমার্ধটা শেষ করতে পারেনি, প্রশ্ন করা যায় সেটি নিয়েই। আর মাঠে মেসিও ছিলেন বড্ড নিষ্প্রভ। তাঁকে এতটা অসহায় এর আগে কখনো লেগেছে কি না সন্দেহ! প্রথমার্ধে এমন বাজে খেলা মেসিরা দ্বিতীয়ার্ধে ৪ গোলের ব্যবধান ঘুচিয়ে ফেলবেন, এমনটা ভাবতেই পারেননি ধারাভাষ্যকার।

প্রথমার্ধের তুলনায় অবশ্য দ্বিতীয়ার্ধে ভালোই খেলেছে ইন্টার মায়ামি। স্কোরেও প্রমাণ আছে। মেসিরা যে আর গোল খাননি। বিদায় নিয়েছেন ৪-০ গোলে হেরেই।

প্রথমার্ধের অসহায় মেসিরা দ্বিতীয়ার্ধে গোল করার সুযোগও পেয়েছিলেন। সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট করেছেন লুইস সুয়ারেজ। মেসি দারুণ এক ক্রস খুঁজে নিয়েছিল সুয়ারেজকে। সামনে শুধু গোলরক্ষক, উরুগুইয়ান ফরোয়ার্ড বলে-পায়ে ঠিকমতো সংযোগই করতে পারলেন না!

এততরফা ম্যাচে বড় ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে পিএসজি। অথচ ম্যাচটিতে নিয়ে কম বিজ্ঞাপন হয়নি। সাবেক ক্লাবের মুখোমুখি মেসি, সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিল এটিই। কিন্তু ‘মনঃকষ্ট’ নিয়ে যে ক্লাব ছেড়েছিলেন, সেই পিএসজির সামনে কোনো প্রতিরোধই গড়তে পারলেন না মেসিরা। উল্টো সাবেক শিষ্যর দলকে হারিয়ে লুইস এনরিকের দল ইউরোপ জয়ের পর এখন বিশ্ব জয়ের পথে এগিয়ে গেল আরেকটু। কোয়ার্টার ফাইনালে পিএসজির প্রতিপক্ষ ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো অথবা জার্মানির বায়ার্ন মিউনিখ। আজ রাতেই মুখোমুখি হবে দল দুইটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/