• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ২৩৭ বোতল মাদকদ্রব্য জব্দ

রিপোর্টার নাম : / ১৯৪ সময় :
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

◑সাইফুল ইসলাম বাবু◑ জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের একটি আভিযানিক টহলদলের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৪ঠা জুলাই) দুপুর ৩:২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দঘাট, ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকগুলো আটক করে সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক টহলদল ।

এ সময়-২৭ বীর সেনাবাহিনীর অভিযানে আটককৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল-৭১ বোতল ব্লু হুইস্কি, ২২ বোতল ব্লেন্ডারস প্রাইড, ৪৮ বোতল রয়্যাল স্ট্যাগ ও ৯৬ বোতল কিংফিশার বিয়ার (ক্যান)।

জব্দকৃত মোট মা’দক দ্রব্যের পরিমাণ ২৩৭ বোতল। যার মধ্যে ১৪১টি বোতল অ্যালকোহল এবং ৯৬টি বিয়ারের ক্যান রয়েছে।

অভিযান শেষে জব্দকৃত মা’দকদ্রব্য সমুহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট এর নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/