• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫ তম মানুষ উৎসব অনুষ্ঠিত

জৈন্তাপুরে ভারতীয় চোরাই মোটরসাইকেল সহ আটক -১

রিপোর্টার নাম : / ৩৬৫ সময় :
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

◑সাইফুল ইসলাম বাবু◑জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় চোরাই মোটরসাইকেল সহ একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যাক্তির নাম মারুফ আহমেদ (২২)।সে উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামের মৃত কুদরত উল্লাহর পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৩শে জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের শ্রীখেল ভাবনা মসজিদ সংলগ্ন স্হানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ।

এ সময় বিকেল ৫:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সন্দেহভাজন গাড়ীর তথ্যাদি তল্লাশী পূর্বক পরীক্ষা নিরিক্ষার চালায়। এ সময় জব্দকৃত মোটরসাইকেলটি নিয়ে চেকপোস্টে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মারুফ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

পরে তার হেফাজতে থাকা নাম্বারপ্লেটবিহীন ধূসর রংয়ের পালসার বাইকটি জব্দ করে পুলিশ। পুলিশ জানায় আটককৃত বাইকের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে বৃহস্পতিবার পুলিশ হেফাজতে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/