• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জৈন্তাপুরে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ এর উদ্বোধন করলেন জেলা প্রশাসক

রিপোর্টার নাম : / ৩৩৩ সময় :
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি -২০২৫ এর উদ্বোধন করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

মঙ্গলবার (২৯শে জুলাই) বিকেল ৪:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার অন্যতম পর্যটন স্পট ডিবিরহাওড় লালশাপলা বিল এলাকা সংলগ্ন ডিবিরহাওড় মৌজার খাস জমিতে সুপারী গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচিতে উক্ত মৌজায় ১৩ দশমিক ৬৯ একর খাস জমিতে মোট ছয় হাজার সুপারী গাছের চারা রোপন করা হবে।

এ সময় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন জনাব সুবর্ণা সরকার,উপ-পরিচালক(উপসচিব), স্থানীয় সরকার,সিলেট , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যাবস্হাপনা) পদ্মসন সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারজানা আক্তার মিতা, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,সিনিয়র সহকারী কমিশনার তমালিকা পাল, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সারী বিট রেঞ্জের কর্মকর্তা সহ স্হানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ সহ নতুন করে ৬ হাজার সুপারী গাছের চারা রোপনের প্রস্তুতকৃত স্হানগুলো ঘুরে ঘুরে দেখেন। পরে লাল শাপলাবিল এলাকায় সবুজের সমারোহ বৃদ্ধিতে তরুছাড়া বৃক্ষরোপন প্রকল্পের অন্যতম সমন্বয়ক সাংবাদিক রেজওয়ান করিম সাব্বির ডিবিরহাওড় লালশাপলা বিল এলাকায় রোপিত গাছগুলোর পরিচর্যা, সীমাবদ্ধতা, সামাজিক বনায়ন বিবিধ বিষয়ে কিছু প্রস্তাবনা তুলে ধরেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপ কালে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ২ লক্ষ চারা রোপনের উদ্যোগের অংশ হিসেবে আজকে জৈন্তাপুরে চারা রোপন শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতি উপজেলায় ১০ হাজার করে মোট ১ লক্ষ ৩০ হাজার গাছের চারা ইতিমধ্যে রোপনের কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যাক্রমে তা আরো বাড়ানো হবে। তিনি আরো বলেন ডিবিরহাওড় লালশাপলা বিল নিয়ে জেলা প্রশাসনের সূদুর প্রসারি চিন্তাভাবনা রয়েছে। বিশেষ করে শাপলাবিলের রাস্তা প্রসস্তকরণ, পর্যটকদের জন্য রেষ্টরুম সহ বিভিন্ন ফেসিলিটি বাড়ানের উদ্যোগ গ্রহন করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/