- মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডস্থ সদাইপাতির (এফ রহমান ট্রেডিং) স্বত্বাধিকারী রুবেল আহমদ’ নামের এক ব্যবসায়ি দুর্বৃত্তদের হাতে খু*ন হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) রাত আনুমানিক-৮ টার দিকে দুর্বৃত্তরা তাকে গুরুত্ব আহত করে পালিয়ে যায়। আহত রুবেল আহমদ’র চিৎকার শুনে, স্থানীয় সিএনজি ড্রাইভাররা তাকে ঘটনাস্হল থেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরন করেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাত-৯ টায় তাকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য নিহত রুবেল আহমদ এর বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।




