• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান স্থান পরিবর্তন করে পাগলা বাজারে নতুন করে ভিশন শো রুমের উদ্বোধন শান্তিগঞ্জে শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেল আক্তাপাড়া ফাজিল মাদরাসার শিক্ষার্থীরা ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ হ*ত্যা*য় দুজনের মৃ*ত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন শান্তিগঞ্জে সংবাদ সম্মেলন: মামলাবাজির অভিযোগে হয়রানির শিকার পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মাত্র ১৫ মাসে কুরআনের হাফিজ হলেন ‘জামিয়া তাহফিজুল কোরআন সিলেট-এর শিক্ষার্থী ‘হাম্মাদ আহমদ’

অক্ষর ডেস্ক / ১০২ সময় :
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় জামিয়া তাহফিজুল কোরআন সিলেট-এর শিক্ষার্থী হাফেজ মোঃ হাম্মাদ আহমদ মাত্র ১৫ মাস সময়ের মধ্যে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে হিফজুল কোরআন সম্পন্ন করেছেন।

হাম্মাদ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ততগোলাম আলিপুর গ্রামের গোলজার মিয়ার পুত্র। মাত্র ১৫ বছর বয়সেই তিনি এই বিরল কৃতিত্ব অর্জন করেছেন।
শিক্ষকেরা জানান, হাম্মাদ একজন অতি মেধাবী ও অনুগত শিক্ষার্থী। অত্যন্ত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি অল্প সময়ে কুরআন হিফজের এই অসাধ্য সাধন করেছেন। মাদ্রাসার পক্ষ থেকে তাঁর এই সাফল্যকে স্বাগত জানানো হয় এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করা হয়।
তার হিফজ সম্পন্ন হওয়ায় পরিবার, আত্মীয়স্বজন এবং গ্রামবাসীদের মাঝে আনন্দ ও আবেগের ঢল নেমেছে। অনেকে হাম্মাদকে ভবিষ্যতের এক উজ্জ্বল ইসলামী দাঈ ও আলেম হিসেবে দেখছেন।
হাম্মাদের পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন, যেন তিনি কুরআনের হক আদায় করে চলতে পারেন এবং ইসলামের খেদমতে নিজেকে উৎসর্গ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/