• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫ তম মানুষ উৎসব অনুষ্ঠিত জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসা শান্তিগঞ্জ: শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল সম্পন্ন ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে জনতা চক্ষু হাসপাতালের মাধ্যমে-শতাধিক অসহায় মানুষ পেল বিনামূল্যে চক্ষু সেবা শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন আগামী শনিবার সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

সিএমপি’তে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলায় নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সৈয়দ মোহাম্মদ কায়সার ✒️চট্টগ্রাম প্রতিনিধি / ১২৫ সময় :
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামে বিকাল ০৪.০০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির।

এসময় তিনি নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যদের কে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এছাড়াও তিনি ডিউটিতে নিয়োজিত থাকা কালিন চেইন অফ কমান্ড অনুযায়ী সকল বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, পূজা কমিটি ও স্বেচ্ছাসেবক দলের সাথে সমন্বয় সাধন করা সহ বিভিন্ন স্তরের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্বে তৎপর থাকার জন্য গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।

উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম)হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/