• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা স্বাধীন কণ্ঠের শক্তি-বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রাসঙ্গিকতা দিরাই-শাল্লায় কৃষকের স্বপ্ন এখন পানির নিচে: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা আলী আকবর চৌধুরীর বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের মিডিয়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন-জিএম রাশেদ বাংলাদেশ অনলাইন কেন্দ্রীয় প্রেসক্লাবের সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন: আব্দুল আউয়াল মিছবাহ সিলেট আসছেন প্রধানমন্ত্রী: সফরকে ঘিরে সিলেটবাসীর অনেক প্রত্যাশা সরিষাবাড়িতে মহান মে দিবস উদযাপন শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান

শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁওয়ে মুক্তির পথ সংগঠনের ইফতার

আলাল হোসেন রাফী / ৭২ সময় :
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

 

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল করেছে মুক্তির পথ ইসলামী সংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের সলফ গ্রামের নতুনপাড়া সংলগ্ন মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম সাদ্দাম। সাধারণ সম্পাদক দ্বীন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্রোতের বিপরীতে গিয়ে গত দুই টার্ম আপনারা আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। বিগত সরকারের রোশানলে পড়ে আপনাদের জন্য আমি কিছুই করতে পারিনি, সেই খেদ মনের ভিতরে রয়ে গেছে। দীর্ঘ ৪০ বছর ধরে আমি বিএনপি রাজনীতি করে আসছি। বর্তমান সরকারের অনেক এমপি মন্ত্রীদের সাথে আমার ব্যক্তিগত পরিচয় রয়েছে। আমাদের আসনের এমপি কয়ছর এম আহমদও আমার প্রিয়ভাজন। আপনারা যদি আরেকটিবার সুযোগ দেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে নির্বাচিত করেন তাহলে আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, সলফ গ্রামের মুরব্বি উকিল আলী, আশিক মিয়া, হারিছ উল্লাহ্, গেদা মিয়া, শাহিদ মিয়া কুতুব উদ্দিন, ইমদাদুল খান, চাঁন মিয়া, ফয়জুন নূর মিয়া, উস্তার আলী, নূরুল হক, আলী হোসেন, ওলামা দল নেতা শাহীন আহমদ, মুক্তির পথ ইসলামী সংগঠনের সহ-সভাপতি রমজান আলী, জিয়াউল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক মাসুদ আলম, প্রচার সম্পাদক মহসিন মিয়াসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন সলফ নতুন পাড়া জামে মসজিদের ইমাম মাও. গোলাম কিবরিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/