• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫ তম মানুষ উৎসব অনুষ্ঠিত জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসা শান্তিগঞ্জ: শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল সম্পন্ন ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে জনতা চক্ষু হাসপাতালের মাধ্যমে-শতাধিক অসহায় মানুষ পেল বিনামূল্যে চক্ষু সেবা শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন আগামী শনিবার সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫ তম মানুষ উৎসব অনুষ্ঠিত

অক্ষর ডেস্ক: / ৩৫ সময় :
প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

 

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারও বর্ণিল আয়োজন ও সুধীজনের ব্যাপক অংশগ্রহণে সম্পন্ন হয়েছে “মানুষ উৎসব”। গান, কবিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবে ছড়িয়ে দেওয়া হয় মানবতার বার্তা।

শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার উজানীগাঁও গ্রামে লাল শাহ সংগীতালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় ৩৫তম মানুষ উৎসব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজানীগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি মো. শানু মিয়া এবং সঞ্চালনা করেন কবি দৃষ্টি নুত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. রোখসানা পারভীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পুত্র বাউল শাহ নুর জালাল, জগন্নাথপুর শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, শান্তিগঞ্জ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক সত্যিজিৎ চন্দন আচার্য, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রভাষক মো. হারিস উদ্দিন এবং আব্দুল মজিদ কলেজের প্রভাষক মো. কবির মিয়া।
এছাড়াও দেশ-বিদেশের কবি, সাহিত্যিক ও বাউল শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে কবি অসীম সরকারের উপস্থাপনায় শুরু হয় মনোজ্ঞ বাউল সংগীত পরিবেশনা। এতে দেশ-বিদেশের শিল্পীরা অংশ নেন। অনুষ্ঠানে কবি, নাট্যকর্মী, যন্ত্রশিল্পী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় উৎসব প্রাঙ্গণ।
লাল শাহ সংগীতালয়ের পরিচালক লাল শাহ জানান, সবার সহযোগিতায় উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়েছে। শেষে ১৭ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং ৫০ জন শিল্পী, সংগঠন ও সাংবাদিকদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/