সুনামগঞ্জের দিরাই-শাল্লায় দিগন্তজোড়া হাওরজুড়ে এখন শুধু কান্নার রোল। অকাল বৃষ্টি আর জলাবদ্ধতায় তলিয়ে গেছে কৃষকের একমাত্র সম্বল সোনালী বোরো ধান। বছরের একমাত্র ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া হাজারো মানুষের হাহাকারে ভারী হয়ে উঠেছে হাওরের আকাশ-বাতাস। বিপদের এই দিনে দিশেহারা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক, সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আকবর চৌধুরী।
শনিবার (২ মে) দিনভর ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন আলী আকবর চৌধুরীর পক্ষে তাঁর প্রতিনিধি দল। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দিরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা হাওরে হাওরে গিয়ে কৃষকদের কষ্টের কথা শোনেন।
পরিদর্শনকালে আলী আকবর চৌধুরী ভিডিও কলের মাধ্যমে সরাসরি কৃষকদের সাথে কথা বলেন। যে জমিতে উৎসবের আমেজে ধান কাটার কথা ছিল, সেখানে থৈ থৈ পানি দেখে এবং কৃষকদের চোখের পানি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এই বিএনপি নেতা। তিনি দীর্ঘ সময় তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং ধৈর্য ধরার আহ্বান জানান।
ভিডিও কলে আলাপকালে আলী আকবর চৌধুরী বলেন:
”হাওরবাসীর সারা বছরের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই বোরো ধান। আজ সেই স্বপ্নই পানির নিচে। কৃষকের এই চোখের পানি ও হাহাকার পুরো অঞ্চলের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রাকৃতিক দুর্যোগের ওপর আমাদের হাত নেই, কিন্তু এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন: ”আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান ও জননেতা তারেক রহমান ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সাথে আছি এবং থাকব। আমি খুব শিগগিরই সশরীরে দিরাই-শাল্লায় আপনাদের মাঝে উপস্থিত হয়ে প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেব।”
বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করছেন। আলী আকবর চৌধুরীর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের সংকট মোকাবিলায় তিনি ব্যক্তিগত ও দলীয়ভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। দুর্গত এলাকায় তাঁর এই তাৎক্ষণিক উদ্যোগ ও পাশে দাঁড়ানোর আশ্বাস স্থানীয় সাধারণ মানুষের মাঝে কিছুটা হলেও আশার সঞ্চার করেছে।
https://slotbet.online/