সাহিত্য

বিদ্রোহী কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শুক্রবার, ২২ মে ২০২৬ · ৪:৩১ পিএম

 

”গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ ।”- জাতীয় কবি নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উপলক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পরিচালিত ও বিশ্ব সাহিত্য কেন্দ্র’র বাস্তবায়নে ”দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প, সুনামগঞ্জ ইউনিটের” আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জ এর সহযোগিতায় শুক্রবার ২২ মে ২০২৬ইং এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ জেলার সভা কক্ষে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ও শিশুদের অংশগ্রহণে উজ্জীবিত ছিল আয়োজন।

লাইব্রেরি ইনচার্জ রাজীব দেবনাথ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিশু একাডেমি এর শিশু বিষয়ক কর্মকর্তা জনাব বাদল চন্দ্র বর্মন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সাইফুল ইসলাম এবং শিশু একাডেমির সংগীত শিক্ষক শাহবুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবির জীবন, সাহিত্যকর্ম ও বিদ্রোহী চেতনার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন; নজরুল ছিলেন সাম্য, প্রেম, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার অগ্রদূত। তাঁর সাহিত্য ও সংগীত আজও বাঙালির হৃদয়ে প্রেরণার উৎস হয়ে আছে।

কবির এই চেতনা ধারণ করেই অনুষ্ঠানে মানবতা, জ্ঞানচর্চা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরা হয়।

বিশ্বসাহিত্য কেন্দ্রের মূল প্রতিপাদ্য “আলোকিত মানুষ চাই” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বইপাঠ, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়াও অনুষ্ঠানে দুইটি প্রতিযোগিতামূলক ইভেন্ট আয়োজন করা হয়। এর মধ্যে ছিল নজরুল গীতি এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

সম্পর্কিত সংবাদ