রাতের সাথে সম্পর্ক আমার অনেক পুরানো।ইদানিং আমার রাত শেষ হতে চায় না।এ যেন এক অন্তহীন রাত। নির্ঘুম আমি জেগে থাকি……
প্রকৃতির নিয়মে যখন ভোর হয় তখনো আমাকে জড়িয়ে থাকে এই অন্তহীন রাতের নিকষ কালো আধার।যখন সবাই রাত পোহালে নতুন এক আশা নিয়ে নতুন একটা দিন শুরুর উচ্ছাসে মাতোয়ারা– আমি তখনো অমাবস্যার মতো কঠিন কালো কষ্টের জালে আপাদ মস্তক জড়িয়ে থাকি। আমার এই কষ্টের রাত আর শেষ হবে না কোনোদিন।তারপরেও হারিয়ে যাই হাজার মানুষের ভিড়ে,অথচ এতো মানুষের ভীড়েও কি ভীষণ নিঃসঙ্গ আমি…?
অন্তহীন পথে হেটে চলেছি। বুকের ভেতরটা কষ্টের আগুনে জ্বলে পুড়ে ছারখার,আর কতো পুড়বে,আমি নিজেও জানি না।