সাহিত্য

প্রাণবন্ধু কবিতা

আবদুর রহমান জামী
আবদুর রহমান জামী
প্রতিবেদক · রবিবার, ৯ আগস্ট ২০২৬ · ৯:১০ পিএম

 

কবিতা!
তোমাকে প্রথম দেখার সেই ক্ষণে
মনে হয়েছিল—নতুন এক পৃথিবীর জন্ম হলো আমার চোখের সামনে,
অনন্ত আলোয় ভেসে উঠল অচেনা এক ভুবন।

কবিতা!
মেহেদীপড়া আঙুলের স্পর্শে
আমার স্তব্ধ ধমনীতে বয়ে গেল প্রবল উত্তাল তরঙ্গ, আমায় জানিয়ে দিল—
তোমার হৃদয়ের অতলে ব্যাকুল প্রেমের এক মহাসমুদ্র লুকিয়ে আছে।

কবিতা!
তোমার কাজলা চোখের গহীন চাউনি আর ওই রক্তিম ঠোঁটের হাসি-
আমায় চিরতরে বন্দি করেছে মায়াবীর অদৃশ্য শৃঙ্খলে।

কবিতা!
তোমার একটুখানি ছোঁয়া—
আমার সমস্ত ভাবনায় জ্বালিয়ে দেয় তীব্র দাহ, আমায় নিঃশব্দে উন্মাদ করে দিয়ে যায় বারবার!

সম্পর্কিত সংবাদ