- জুলাই মানে
মুহাম্মদ ইমদাদ হোসেন - জুলাই মানে অধিকারের
আন্দোলনে নামা
জুলাই মানে কারো ভয়ে
আর হবেনা থামা। - জুলাই মানে দীপ্ত শপথ
অধিকার আদায়ে
জুলাই মানে মরতে তৈরি
আন্দোলনের দায়ে। - জুলাই মানে করো গুলি
বুক দিয়েছি পেতে
জুলাই মানে রক্তখেলায়
উঠল খুনি মেতে। - জুলাই মানে যে নিয়েছে
রক্ত-জীবন কেড়ে
জুলাই মানে পৈশাচিদের
যায়না দেয়া ছেড়ে। - জুলাই মানে লাগবে পানি
লাগবে কারো পানি
জুলাই মানে সাইদ মুগ্ধের
নিথর দেহখানি। - জুলাই মানে খেলে যারা
রক্ত-লাশের খেলা
জুলাই মানে দাও ফুরিয়ে
তাদের সময়-বেলা। - জুলাই মানে অত্যাচারির
ভাঙো শিকল তালা
জুলাই মানে স্বৈরাচারের
তক্তে আগুন জ্বালা। - জুলাই মানে খুঁজে পাওয়া
আয়না ঘরের খাঁচা
জুলাই মানে প্রাণ বিলিয়ে
নতুন করে বাঁচা। - জুলাই মানে দেশের তরে
নতুন করে জাগা
জুলাই মানে ফ্যাসিবাদকে
দেশ ছাড়িয়ে ভাগা। - জুলাই মানে ছাত্র-জনতা
মাঠে নেমে আসা
জুলাই মানে দেশের প্রতি
গভীর ভালোবাসা।




