সাহিত্য

লিখব না কেন-লিখব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ · ২:৩৮ পিএম

লিখব না কেন-লিখব ✒️প্রভাষক জাহিদ হাসান

লিখব না কেন, লিখব
স্বাধীনতার পক্ষে লিখব।
পরাধীনতার বিপক্ষে লিখব।

  • লিখব না কেন, লিখব
    দেশপ্রেমিকদের ভালবেসে লিখব।
    দেশদ্রোহীদের ঘৃণা করে লিখব।

লিখব না কেন, লিখব
সত্যবাদীদের ধন্যবাদ জানিয়ে লিখব।
মিথ্যাবাদীদের নিন্দা জানিয়ে লিখব।

  • লিখব না কেন,লিখব
    আদর্শবানদের প্রশংসা করে লিখব।
    দুর্নীতিবাজ,লুটেরা-খুনীদের ধিক্কার দিয়ে লিখব।

লিখব না কেন,লিখব
প্রকৃত ধার্মিকদের সম্মান জানিয়ে লিখব।
হিংসুক, লোভী, ইতরদের ঘৃণা করে লিখব।

  • লিখব না কেন, লিখব
    আমানতদার নীতিবানদের পক্ষে লিখব।
    হক হরণকারী নীতিহীনদের বিপক্ষে লিখব।

লিখব না কেন, লিখব
ভদ্র, মার্জিত, বিনয়ীদের সাধুবাদ জানিয়ে লিখব।
অসভ্য, বেয়াদব, অমানুষদের ধিক্কার জানিয়ে লিখব।

  • লিখব না কেন, লিখব
    শালীনতার পক্ষে লিখব।
    অশ্লীলতার বিপক্ষে লিখব।

লিখব না কেন, লিখব
ন্যায় ও নৈতিকতার পক্ষে লিখব।
অন্যায় ও অনৈতিকতার বিপক্ষে লিখব।

সম্পর্কিত সংবাদ