◑◑জান্নাতুল ফেরদৌস মুক্তা◑◑
যখনই কোনো বইয়ের দোকানের পাশ দিয়ে হাঁটি, মনে হয় থেমে যাই। একবার তাকাই, তারপর আর চোখ ফেরাতে ইচ্ছে করে না। বইগুলো যেন নীরবে আমাকে ডাকে—পাতার শব্দে, শিরোনামের আকর্ষণে।
ইচ্ছে হয়, অনেক অনেক বই কিনি।
হোক না শেষ না হওয়া পড়া, তবুও বই কেনা মানেই আমার কাছে একধরনের শান্তি। ভালো লাগার মধ্যে এইটুকুই আমার নিজের মতো করে পাওয়া নিঃশব্দ ভালোবাসা।
•••ছোটবেলা থেকেই একটা স্বপ্ন—একটা ঘর হবে, শুধু বইয়ের জন্য। দেয়ালজোড়া বুকশেলফ থাকবে সেখানে,
প্রতিটি বই থাকবে সযত্নে সাজানো,
ঘরের কোণায় জানালার পাশে থাকবে একটা ছোট টেবিল, একটা চেয়ার, আর এক কাপ ধোঁয়া ওঠা চা।
যার যখন ইচ্ছে হবে, আসবে, বসবে, চা খাবে, বই পড়বে।
শব্দ থাকবে না, থাকবে শুধু বইয়ের পাতার শব্দ।
সেই নিঃশব্দে গড়ে উঠবে গল্প, তৈরি হবে মুহূর্ত।
•••এখনো আমার রুমটা বইয়ে ভরা।
অন্য আসবাব কম রেখেছি, বই রেখেছি বেশি।
আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী, তাই আমার ছোট্ট বুকশেলফে জায়গা করে নিয়েছে, শেলেক্সপিয়র, এমিলি ব্রন্টে, জন মিল্টন কিংবা ওয়ার্ডসওয়ার্থের মতো সাহিত্যিকেরা।তাদের পাশে আমি রেখেছি কিছু বাংলা বইও— নিজের হাতে কেনা, নিজের মতো করে ভালোবেসে তোলা।
https://slotbet.online/