• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫ তম মানুষ উৎসব অনুষ্ঠিত জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসা শান্তিগঞ্জ: শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল সম্পন্ন ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে জনতা চক্ষু হাসপাতালের মাধ্যমে-শতাধিক অসহায় মানুষ পেল বিনামূল্যে চক্ষু সেবা শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন আগামী শনিবার সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ শান্তিগঞ্জে রওজাতুল কুরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান

ফরিদগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

রিপোর্টার নাম : / ২৬৯ সময় :
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ফরিদগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইফ জেনারেল হাসপাতালে গাইনি ডাক্তার নুসরাত জাহান বিন্তী কে নিয়ে ব্যাপক গুঞ্জন

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ ফরিদগঞ্জে ফারিয়া আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে লাইফ জেনারেল হাসপাতালের পরিচালক শাহাবুদ্দিন সাবু’র স্ত্রী ও অএ হাসপাতালের গাইনি ডাক্তার নুসরাত জাহান বিন্তী’র বিরুদ্ধে। নিহতের স্বামী শাহপরান রাব্বির রাজনৈতিক মামলায় জামিন হলে বৃহস্পতিবার রাতে ওই প্রসূতির দাফন সম্পন্ন হয়।
এর আগে রাব্বির স্ত্রী ফারিয়াকে ২০ জুলাই ওই হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি কন্যাসন্তান প্রসব করেন। কিন্তু ওই গৃহবধূর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকায় রেফার্ড করে। পরে তার স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিটিতে নিয়ে ভর্তি করায়। দুদিন পর গত ২৩ জুলাই রাতে ফারিয়া আক্তার চিকিৎসাধীন মারা যান। তবে তার নবাগত কন্যাসন্তান হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় অভিযোগ অস্বীকার করে গতকাল হাসপাতালের মালিক ডা.পরেশ চন্দ্র পাল বলেন,আমার হাসপাতালে এ ধরনের কোনো মৃত্যুর ঘটনা নেই। এমনকি কোনো অপারেশনও হয়নি।
ওই প্রসূতির মৃত্যুর বিষয়ে স্বামী রাব্বির চাচা ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম সোহেল ভূঁইয়া বলেন,এই বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।
ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, রাব্বি ও তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/