• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫ তম মানুষ উৎসব অনুষ্ঠিত জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসা শান্তিগঞ্জ: শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল সম্পন্ন ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে জনতা চক্ষু হাসপাতালের মাধ্যমে-শতাধিক অসহায় মানুষ পেল বিনামূল্যে চক্ষু সেবা শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন আগামী শনিবার সাংবাদিক কাজী মমতাজের মাতার রুহের মাগফেরাত কামনায় ১০ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ তুচ্ছ ঘটনায় মাসুক মেম্বার ও হোসাইন বাহিনীর তাণ্ডব: দিনমজুর আহাদনুর খু*ন, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শান্তিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে তরুণীর অনৈতিক সম্পর্ক ও অর্থ আত্মসাতের অভিযোগ

ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে জনতা চক্ষু হাসপাতালের মাধ্যমে-শতাধিক অসহায় মানুষ পেল বিনামূল্যে চক্ষু সেবা

আবদুর রহমান জামী / ৪০ সময় :
প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা দরগাশা ইউনিয়নের হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডাচ বাংলা ব্যাংক (পিএলসি) ও ‘জনতা চক্ষু হাসপাতাল সুনামগঞ্জ’ এর উদ্যোগে এবং সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জ-এর সার্বিক সহযোগিতায়-১৮ এপ্রিল শনিবার সকাল ১০ থেকে ২ টা পর্যন্ত শতাধিক রুগী বিনামূল্যে চিকিৎসা করেছেন, জনতা চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার, ডাঃ ওবায়দুর রহমান ও হাসপাতাল টিম।

উক্ত ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা চোখ ফুলে যাওয়া, লাল হওয়া, চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, ঝাপসা দেখাসহ বিভিন্ন চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেন।

দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের বিশেষ ব্যবস্থাও রাখা হয়।
উক্ত আয়োজন সম্পন্ন হওয়ায় এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা জানায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। নিয়মিত চক্ষু সেবা প্রদানের মাধ্যমে এলাকার দরিদ্র, বৃদ্ধ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

এসময় সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জ’র সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও জনতা চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মশিউর রহমানের পরিচালনায়, বক্তব্য রাখেন, ভাতগাঁও ভমবমি বাজারের জেনারেল কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিতু মিয়া, লন্ডন প্রবাসী মোঃ হাসান মিয়া, সচেতন নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদ মিয়া, হরিনগর গ্রামের মোঃ রুবেল আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/