• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা সিলেট আসছেন প্রধানমন্ত্রী: সফরকে ঘিরে সিলেটবাসীর অনেক প্রত্যাশা সরিষাবাড়িতে মহান মে দিবস উদযাপন শাপলা চত্বরের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবি ছাত্র জমিয়তের শান্তিগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরি মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক

শারীরিক প্রতিবন্ধী ইসহাক মিয়ার পাশে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা

রিপোর্টার নাম : / ১৬৪ সময় :
প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

◑◑তাইজুল ইসলাম◑◑ প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলার ১নং রনগোপালদী ইউনিয়নের উত্তর রনগোপালদী গ্রামের (১নং ওয়ার্ড) শারীরিক প্রতিবন্ধী অসহায় ইসহাক মিয়ার পাশে দাঁড়িয়েছে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশন।
জানা যায়, ইসহাক মিয়া দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে চরম কষ্টে দিন পার করছেন। তাঁর অসহায়তার বিষয়টি আইন বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান সংগঠনের কাছে তুলে ধরলে প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনটি মানবিক সহানুভূতির পরিচয় দেয়। সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে ইসহাক মিয়ার জন্য আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেন।
পরে আজ রোববার-২৯ জুন দুপুর ১২টা ৩০ মিনিটে, সংগঠনের পক্ষে মোঃ মেহেদী হাসান ইসহাক মিয়ার হাতে এই সহায়তা তুলে দেন।

এসময় মোঃ মেহেদী হাসান বলেন;
“একজন অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারাই আমাদের সফলতা। সংগঠনের পক্ষ থেকে এটি একটি ছোট্ট প্রয়াস মাত্র।”

এই মানবিক সহযোগিতাকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতির ভিত্তিকে আরও সুদৃঢ় করে।
বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়বে এটাই সকলের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/