সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত নেতা সৌদি আরব প্রবাসী মাওলানা সালিক আহমদের উদ্যোগে শান্তিগঞ্জ বাজারে ইফতার বিতরণ করেছে দলিয়া নেতা কর্মীরা।
সোমবার (৯ মার্চ) বিকেলে ইফতার বিতরণ করেন উপজেলা জমিয়ত, ছাত্র জমিয়ত ও যুব জমিয়ত। কয়েকশ পথচারী ও রোজাদারের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।
ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন;
উপস্থিত ছিলেন – প্রধান অতিথি হিসাবে জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান,উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ হুসাইন আহমদ,যুব জমিয়ত শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সাদিক,সাংগঠনিক সম্পাদক মাওলানা আফাজ উদ্দিন, যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওয়েস আহমদ,উপজেলা যুব জমিয়ত নেতা মাওলানা শায়খুল ইসলাম,মাওলানা আনোয়ার হুসাইন,ছাত্র জমিয়ত শান্তিঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা নাহিদ হাছান প্রমুখ।
সৌদী আরব প্রবাসী জমিয়ত নেতা মাওলানা সালিক আহমদ বলেন; অবহেলিত মানুষের মুখে হাসি ফোঁটানোই আমার মূল উদ্দেশ্য। মানুষের সুখ–দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকতে চাই। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে বঞ্চিতরা কিছুটা হলেও সেবা পাবে বলে আমি বিশ্বাস করি।
ইফতার পূর্ববর্তী আলোচনায় বক্তারা জানান;
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
https://slotbet.online/