• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫ তম মানুষ উৎসব অনুষ্ঠিত

শান্তিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে ইফতার

আলাল হোসেন রাফী / ৫৩ সময় :
প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

 

শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল করেছেন ইউনিয়নের সাবেক মেম্বার আছকির আলী। বুধবার সন্ধ্যায় তার বাড়িতে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়।

বিএনপি নেতা আছকির আলীর সভাপতিত্বে ও মঈনুল ইসলামের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

বক্তব্যে তিনি বলেন, আমি দলের সাথে যেহেতু বেঈমানী করি নি, দলের সিদ্ধান্তের বাহিরে কখনো যাইনি। দলের আমানত সব সময় রক্ষা করেছি৷ আপনারা যদি আগামী উপজেলা নির্বাচনে আমাকে নির্বাচিত করেন, আপনাদের আমানতেরও খেয়ানত করবো না। দীর্ঘ ১৭বছর আমি আন্দোলন সংগ্রাম করছি, জেল-জুলুমের শিকার হয়েছি।

ইফতার মাহফিরে বক্তব্য দেন পাথারিয়া গ্রামের প্রবীণ মুরব্বি নুরু মিয়া, ইউনিয়ন বিএনপির সদস্য আঙ্গুর মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাবুল, পাথারিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সিরাজুল আলম, যুগ্ন আহবায়ক আক্কাস মিয়া৷ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সেচ্চাসেবকদলের যুগ্ম আহবায়ক বাবুল হোসেন, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আমির মিয়া, যুবদল নেতা, রাকিবুল হাসান, জয়কলস ইউনিয়ন যুবদলের সহ সভাপতি শহীদুল হক, সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান, হাজির আলী, রইচ আলী, রেজু মিয়া, আরজু মিয়া, রফিক মিয়া, ইউসুফ আলী, এবাদুর রহমান, স্বাধীন মিয়া, আব্দুল কাহার, সায়েদুর,লিয়াকত মিয়া, ইলিয়াছ আলী, বাবরু মিয়া, হাসান আহমদ, শাহজাহান, ছয়ফুল ইসলাম, ইরশাদ, মোছাব্বির, সালেক মিয়া ও আল আমিনসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/