• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫ তম মানুষ উৎসব অনুষ্ঠিত

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবী সংগঠন গোল্ডেন ড্রীম ইউকে চেয়ারপার্সন বেগম কামরুন্নেছা খানম শোভা মতিন

আবদুর রহমান জামী / ৫৩ সময় :
প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, “গোল্ডেন ড্রীম ইউকে” -এর চেয়ারপার্সন বেগম শোভা মতিন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও বরকতের মাস পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।

পবিত্র ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ধনী গরীবের মিলন। এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত।
তাই আসুন আমরা সবাই মানবিকতার হাত বাড়িয়ে, সমাজের সকল মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

“গোল্ডেন ড্রীম ইউকে ও সোনালী স্বপ্ন বাংলাদেশ” স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমি সকল স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, মানবিক কর্মীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/