• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫ তম মানুষ উৎসব অনুষ্ঠিত

বড়লেখায় সিএনজি ব্যবহার করে-২,০০,০০০ টাকা লুটের ঘটনার আসামি গ্রেফতার

আশরাফ রুহেল" মৌলভীবাজার জেলা প্রতিনিধি / ২২২ সময় :
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

গত ৩০ জুন পূবালী ব্যাংক বড়লেখা শাখা হইতে ২,০০,০০০ (দুই লক্ষ টাকা) উত্তোলন করিয়া বাড়ি যাওয়ার পথে দুপুর অনুমান ১২:৩০ ঘটিকায় ঘটনাস্থল বড়লেখা থানাধীন শিমুলিয়া সাকিনস্থ জনৈক আতাউর রহমান আতাই এর বসতবাড়ীর সম্মুখের রাস্তায় পৌছাইলে দুইটি মোটরসাইকেল যোগে চারজন দুষ্কৃতিকারী বাদীর মোটরসাইকেল এর গাতিরোধ করিয়া মোটরসাইকেল এর পিছনে থাকা বাদির মেয়ের গলায় দা ধরিয়া ভয়ভীতি প্রদর্শন করে বাদীর মেয়ের হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি টান দিয়া ছিনাইয়া নিয়া যায়।
উক্ত ব্যাগে নগদ ২,১৬,০০০/-(দুই লক্ষ ষোল হাজার টাকা), ০১টি স্মার্ট স্যামসাং মোবাইল সেট, ০২ ভরি ওজনের ০১টি রুপার চেইন ও বাদীর স্মার্ট কার্ড ছিল।

উক্ত ঘটনায় বড়লেখা থানার মামলা নং-১৭, তারিখ-৩০/০৭/২০২৫ইং, ধারা-৩৪১/৩৯২ পেনাল কোড রুজু করা হয় ।

ঘটনার পর থেকে মাননীয় পুলিশ সুপার মৌলভীবাজার, অতিরিক্তি পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ, বড়লেখা থানা জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সার্বিক তত্বাবধানে গত ৩০/০৭/২০২৫ইং তারিখ হইতে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ হাবিবুর রহমান, এসআই/রতন কুমার হালদার ও এসআই/সুব্রত চন্দ্র দাস এর নেতৃত্বে এএসআই/ফজলে আজিম, এএসআই/সুলতান আহমদ সঙ্গীয় ফোর্স সহ মামলার ঘটনা সংক্রান্তে ভিন্ন ভিন্ন স্থানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামীদের সনাক্ত পূর্বক গত ০১/০৮/২০২৫ইং তারিখ অভিযান পরিচালনা করিয়া শাহপরাণ থানা পুলিশের সহযোগিতায় তদন্তে প্রাপ্ত আসামী ১। সেলিম আহমদ প্রকাশ অনিক প্রকাশ বটলা সেলিম (৩৫), পিতা-মৃত চাঁনমনি আহমদ, সাং-কুলাউ, গ্রাম, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, বর্তমান সাং-টিকরপাড়া (পীরের বাজার), থানা-শাহপরান (রহ:), এসএমপি সিলেট (ভাসমান) ও ২। সাকিব আহমদ (২৫ ), পিতা-মৃত মানিক মিয়া, এনআইডি কার্ডের ঠিকানা-মীরমহল্লা, থানা-শাহপরান (রহ:) এসএমপি সিলেট স্থায়ী ঠিকানা-টিকরপাড়া (পীরের বাজার), থানা-শাহপরান (রহ:) এসএমপি সিলেট ’দ্বয়কে সিলেট জেলার শাহপরাণ থানাধীন টিকর পাড়া (পীরের বাজার) সাকিনে আসামী সাকিব আহমদ এর বসত ঘর হইতে গত ০১/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০০.২০ ঘটিকায় গ্রেফতার করা হয় এবং ছিনতাই হওয়া ভিকটিম এর মালামালসহ ছিনতাইকাজে ব্যবহৃত নি¤েœাক্ত মালামাল উদ্ধার করা হয়। ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদকালে তাহারা ঘটনার কথা স্বীকার করিয়া তাহাদের সঙ্গীয় পলাতক আরো ০২ (দুই) জন আসামীর নাম ঠিকানা প্রকাশ করে। মামলার তদন্তের স্বার্থে পলাতক আসামীদের নাম ঠিকানা গোপন রাখা হইল। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান পরিচালনা করিয়া ০১/০৮/২০২৫ তারিখ রাত ২০.১৫ ঘটিকায় থানায় আসিয়া হাজির হন।

উদ্ধারকৃত মালামালের বর্ণনা
১। নগদ উদ্ধার-৯৯,৫০০/- (নিরানব্বই হাজার পাঁচশত টাকা)।
২। ভিকটিম এর ছিনতাই হওয়া ০১টি স্মার্ট স্যামসাং মোবাইল সেট যাহার আইএমই-১-৩৫৩৭৫৩৮০৫৪৬৬৭৮৩,
আইএমই-২- ৩৫৮১৯৬১৫৫৪৬৬৭৮৬।

৩। ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি ধা*রালো দা।
৪। ছিনতাই কাজে আসামীদের ব্যবহৃত একটি এপাচি আরটিআর ১৫০ সিসি মোটর সাইকেল ও Vega  bolt DOT    কালো রঙের ০১টি হেলমেট ।
৫। ছিনতাই কাজে আসামীদের পড়নে থাকা সবুজ রঙের টি শার্ট ও হালকা ধূসর, সাদা কালো চেক বিশিষ্ট ফুল হাতা শার্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/