• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা মধ্যনগরে বুরো ধানের বাম্পার ফলন-তবুও ত্রিমুখী সংকটে কৃষক সৈয়দপুরের টগবগে যুবক গুরুতর অসুস্থ রিমাদ আহমদের চিকিৎসা তহবিলে জমিয়তের এককালীন অনুদান প্রদান শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ শান্তিগঞ্জে বিজ’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইশাখপুর-শ্রীরামপুর হাইস্কুলে গ্রীস প্রবাসী আব্দুল মালিকের অনুদান মধ্যনগরে শ্রমিক সংকট: জমিতে পাকা ধান বিপাকে কৃষক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘অ্যাড. আরিফা সুলতানা রুমা’ বিদ্যুৎ লোডশেডিং: অন্ধকারে দিন কাটাচ্ছে মধ্যনগর উপজেলাবাসী সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে ৩৫ তম মানুষ উৎসব অনুষ্ঠিত

শিশুদের সুষ্ঠুভাবে গড়ে তুললেই এগিয়ে যাবে শান্তিগঞ্জ: কয়ছর আহমদ

ইয়াকুব শাহরিয়ার / ৩৬ সময় :
প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেনো তারা আগামীর শান্তিগঞ্জের দায়িত্ব নিতে পারে। তাদেরকে নিজেদের সন্তানের মতো করে মমতা দিয়ে শিক্ষা দান করতে হবে। অভিভাবকরা শুধু মাত্র শিক্ষকদের দিকে না তাকিয়ে নিজেরাও দায়িত্ব নিতে হবে। তাহলেই শিক্ষার মান বাড়বে।

শনিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দায়িত্ব অনেক। স্কুল, শিক্ষক-শিক্ষার্থী ও পুরো ইউনিয়নের অভিভাবক আপনারা। সবগুলো স্কুলের প্রতি আপনাদের সমান দৃষ্টি রাখতে হবে। স্কুলের শিক্ষা, খেলাধুলাসহ সবকিছুর প্রতি সজাগ দৃষ্টি রাখলেই স্কুল এগিয়ে যাবে৷ শিক্ষার মান বাড়ার সাথে সাথে আপনার ইউনিয়নেরও সম্মান বাড়বে।

আয়োজিত টুর্নামেন্টের বালক দলের ফাইনাল ফেলায় শিমুলবাক ইউনিয়নের জিবদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জয়কলস ইউনিয়নের ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা। এর আগে বৃহস্পতিবার মেয়েদের ফাইনাল খেলায় গনিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার বড় বর্জন করে কামরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।

পরে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কার তুলে দেন এমপি কয়ছর আহমদ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন....
https://slotbet.online/